মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ৭-১ ব্যবধানে জিতে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

  • আপডেট সময় রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৮.৪৮ পিএম
  • ১২৯ বার পড়া হয়েছে

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে গোল উৎসব করেছে বাংলাদেশ। তাহুরার হ্যাটট্রিকে ৭-১ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেছে সাবিনারা।

রোববার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে ডমিনেট করে খেলতে থাকেন সাবিনারা। খেলার সপ্তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ঋতুপর্ণা। ১৫ মিনিটে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন তহুরা।  ২৫ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ।

ম্যাচের ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তহুরা। ৩৭ মিনিটে আবারও সাবিনার আঘাত। ৪২ মিনিটে এক গোল শোধ করে ভুটানের মেয়েরা। ডেকি লাজনের নেওয়া শট পা বাড়িয়েও ঠেকাতে ব্যর্থ হয়েছেন রুপনা। ৫-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। এরপর ৭২ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। সানজিদার নেওয়ার কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড করে বল জালে জড়ান ডিফেন্ডার মাসুরা পারভীন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৭-১ গোলের বড় জয়ে ফাইনালে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com