শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে এহসান গ্রুপে জমা টাকা ফেরত পাওয়ার দাবিতে গ্রাহকদের মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৭.৪৩ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরে এহসান গ্রুপের আত্মসাৎ করা টাকা ফেরত পাওয়ার দাবিতে গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত । রবিবার সকালে পিরোজপুর শহরের জজ কোর্ট এর সামনের সড়কে ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কয়েক হাজার গ্রাহক অংশ নেন।

মানববন্ধন চলাকালে গ্রাহকদের মধ্যে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর চুঙ্গাপাশা সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এখলাছুর রহমান, হাফেজ নাসির উদ্দিন, জালাল উদ্দিন, রফিকুল ইসলাম, আবদুর রশিদ, হারুননার রশিদ , আক্তারুজ্জামান, বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা নার্গিস বেগম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, এহসান গ্রুপে টাকা জমা রেখে হাজার হাজার মানুষ প্রতারিত হয়ে নিঃস্ব হয়েছেন। প্রতারক ও অর্থ আত্মসাৎকারী রাগীব আহসানকে গ্রাহকের জমা করা টাকা ফেরত দিতে হবে বলে জানান বক্তারা। রাগীব আহ্সানের বিরুদ্ধে ৭৩টি মামলা রয়েছে।

বক্তারা বলেন, এহ্সান গ্রুপের পরিচালক রাগীব আহ্সান ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী সালমা আহ্সানকে বানিয়েছেন। উপদেষ্টা তার পিতাঃ আ. রব খানকে সহসভাপতি, শ্বশুর শাহ্ আলমকে ম্যানেজার, তার বোনজামাই নাজমুল ইসলাম এবং তার ভাইদের রেখেছে গুরুত্বপূর্ণ পদে। গ্রাহকের টাকা দিয়ে পরিবারের সদস্যরা নামে-বেনামে অনেক জমি ক্রয় করেছেন। গ্রাহকের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ভুক্তভোগী গ্রাহকরা জমাকৃত টাকা ফেরত চান।

বক্তারা আরও বলেন, পালাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এবং দ্রুত বিচারের মাধ্যমে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com