সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৭

  • আপডেট সময় রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৭.৫১ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের কাউখালী থানা পুলিশ শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি কৃষকলীগ নেতা মনির কাজী সহ ৭ জনকে গ্রেফতার করেছে। রবিবার ২৭ অক্টোবর আটককৃতদের পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি নাশকতার মামলার আসামি বাশুরি গ্রামের তোফাজ্জল কাজীর ছেলে মনির হোসেন কাজী (৫৩), রঘুনাথপুর গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিব হোসেন হৃদয় (২৩), সদর ইউনিয়নের উজিয়াল খান গ্রামের উত্তম মৃধার ছেলে আবীর মৃধা (২২), সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামের আজিজ খানের ছেলে মাহফুজ খান (২২), একই এলাকার খাইরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব (২০) ও
অনিল দেবনাথের ছেলে বাধন দেবনাথ(১৯)। থানা পুলিশ জানান, শনিবার রাতে বিভিন্ন অপরাধের অভিযোগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের ধরতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গত দুই দিনে নাশকতার মামলার আসামি সহ বিভিন্ন মামলার ১২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com