শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

১৫ দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়ল আউটসোর্সিং কর্মীরা

  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৫.৫৮ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আশ্বাসে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্টানের আউটসোর্সিং কর্মচারীরা।শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগ মোড় ছাড়েন তারা।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টা থেকে চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেন আউটসোর্সিং কর্মীরা। এতে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভকারীদের ৭ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান, প্রেস সচিব জানিয়েছেন, যতদ্রুত সম্ভব আমাদের দাবি আদায়ে কাজ করবেন। একইসঙ্গে ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে বৈষম্য করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান আনিস জানান, ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ আকারে রাজপথে নামা হবে।

উল্লেখ্য, সরকারি বিভিন্ন প্রকল্পে দৈনিক মজুরিভিত্তিক কাজের বিরোধিতা করে আসছেন আউটসোর্সিং কর্মচারীরা। তারা চাকরিতে স্থায়ী করে সরকারি সব সুযোগ-সুবিধার দাবি জানান। একইসঙ্গে দীর্ঘ ৬ মাস যাবত বেতন না পাওয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com