বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বলিউডের প্রতিভাবান অভিনেতা ইরফান খান আর নেই

  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ৮.০২ পিএম
  • ৭৮২ বার পড়া হয়েছে

বলিউডের প্রতিভাবান অভিনেতা ইরফান খান আর নেই। তিনি আজ বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর।
তার পরিবারের দেয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
বহুমুখী প্রতিভার অধিকারী চৌকস অভিনেতা ইরফান খান কোলনে ইনফেকশন নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছিল।
ভারতের অন্যতম মেধাবী অভিনেতা ইরফান খান ২০১৮ সালে নিউরো এন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হন। দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা চলে তার। গতবছর ফেবুুয়ারিতে ভারতে ফিরে আসেন তিনি। এ সময়ে তার শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’এর শুটিংয়ে অংশ নেন। এরপর আবার তিনি লন্ডনে ফিরে অস্ত্রোপচার ও চিকিৎসা শেষে গত সেপ্টেম্বরে ভারতে ফিরে আসেন। তার শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’ ১৩ মার্চ মুক্তি পায়।
ইরফান খানের জন্ম রাজস্থানের জয়পুরে। ১৯৬৭ সালে জন্মেছিলেন তিনি। বাবার মৃত্যুর পর তিনি দিল্লীতে চলে আসেন। ইরফান দিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়াশুনা করেন। ঘটনাক্রমে মাত্র চারদিন আগে তার মা সাইদা বেগম মারা গেছেন।
ইরফান ১৯৮৮ সালে অস্কার মনোনিত ছবি সালাম বোম্বের সঙ্গে রূপালি পর্দায় তার পথচলা শুরু করেন। তিনি টেলিভিশন ও থিয়েটারেও কাজ করেছেন প্রচুর। হিন্দীর পাশাপাশি হলিউড ছবিতেও অভিনয় করেছেন ইরফান।
প্রায় সাড়ে তিন দশকে তিনি বহু কালজয়ী ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
ইরফান অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে মকবুল (২০০৪), পান সিং তোমার (২০১১), দ্য লাঞ্চবক্স (২০১৩), হায়দও (২০১৪), পিকু (২০১৫), তালভার (২০১৫) এবং হিন্দি মিডিয়াম (২০১৭) অন্যতম।
এছাড়া তিনি হলিউডের স্লামডগ মিলেনিয়ার, লাইফ অব পাই, জুরাসিক ওয়ার্ল্ড, দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের মতো ছবিতেও অভিনয় করেছেন।
বাংলাদেশের পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতেও অভিনয় করেন তিনি।
ইরফান খান ২০১১ সালে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হন।
বিখ্যাত এই অভিনেতার মৃত্যুতে দেশ এবং দেশের সীমানা ছাড়িয়েও শোকের ছায়া নেমে এসেছে। বলিউড ও হলিউডের অভিনয় জগত ছাড়াও অসংখ্য রাজনীতিক ও কূটনীতিক ইরফান খানের মৃত্যুতে তাদের শোক ও সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com