শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকায়ই ৩১৭ চিকিৎসক করোনায় আক্রান্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ২.৫০ পিএম
  • ৩৯৬ বার পড়া হয়েছে

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত ৩৮৭ জন চিকিৎসক এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসক আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ; এর মধ্যে সর্বোচ্চসংখ্যক ৩১৭ জন ঢাকা বিভাগের চিকিৎসক।

সোমবার (২৭ এপ্রিল) করোনা আক্রান্ত চিকিৎসকদের তথ্য হালনাগাদ করা বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।

অন্যান্য বিভাগের মধ্যে- বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৫ জন, খুলনায় ১০ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ২৮ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত দেশে করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ছিল ৩৭১ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই ছিল ৩০৫ জন চিকিৎসক। একদিনের ব্যবধানে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৩-তে। ফলে হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় আরও ১২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৫২ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯৭ জন। ফলে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৯১৩।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com