শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকার ১৩টি এলাকা এখন রেড জোনে

  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ৭.৩২ পিএম
  • ৬০৭ বার পড়া হয়েছে

 করোনা দাপিয়ে বেড়াচ্ছে ঢাকা। একের পর এক এলাকা সংক্রমিত হচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ইতোমধ্যে ১৩টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে আইইডিসিআর। তারা বলছে, এসব এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে করোনা। স্বাস্থ্য দপ্তরের অনলাইন বুলেটিনে ডা. নাসিমা সুলতানা জানান, ঢাকার রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মিটফোর্ড, তেজগাঁও, মিরপুর, ওয়ারী, শাহবাগ, কাকরাইল ও উত্তরায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সাত জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন। মোট আক্রান্ত ৫ হাজার ৯১৩ জন। মারা গেছেন ১৫২ জন। ডা. নাসিমা সুলতানা জানান, সারাদেশের ৬৪ জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য ৬০১টি প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হটলাইনে ফোন এসেছে ৭৮ হাজার ১২৭টি। সবমিলিয়ে এ পর্যন্ত ৩৪ লাখ ৬৯ হাজার ৩৮৯টি ফোন এসেছে।

ওদিকে, লকডাউনের মধ্যে দ্বিতীয় দিনের মত গাজীপুরে পোশাক শ্রমিকরা রাজপথ অবরোধ করে। বকেয়া বেতনের দাবিতে এবং করোনার এই সংকটে কারখানা খোলা রেখে রাত ১১টা পর্যন্ত কাজ করার প্রতিবাদে শ্রমিকরা এই অবরোধ করে। এ সময় গাড়ি ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

গণস্বাস্থ্যের কিট গ্রহণ করেনি ওষুধ প্রশাসন। তাদের মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘র‍্যাপিড কিট’ সমর্থন করে না। গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ২৫০ টাকায় না কিনে ৫০০ টাকার কিট কেনা হচ্ছে বিদেশ থেকে। গত রোববার গণস্বাস্থ্যের তরফে ওষুধ প্রসাশনের কাছে কিট হস্তান্তর করা হয়।

ভারতে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে। এর আগে ৯৯৬ জনকে ফিরিয়ে আনা হয়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১৬টি আন্তর্জাতিকসহ দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচলের সময়সীমা ফের বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৭ই মে পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com