শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গেন্ডারিয়া থানার স্বামীবাগের ইসকন মন্দিরের ৩৬ জন করোনায় আক্রান্ত,মন্দির লকডাউন

  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ২.৫৭ পিএম
  • ৬০৩ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ রাজধানীর গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগের ইসকন মন্দির এর পুরোহিত সহ ৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত শুক্রবার রাতে প্রথম আক্রান্তের বিষয়টি জানার পর শনিবার সকালে প্রশাসন গিয়ে মন্দিরকে লকডাউন করে দেয়। সূত্রে জানা যায় মন্দিরের ভিতরে পুরোহিত সহ ৩৬ জন ব্যক্তি থাকতেন এর মধ্যে বেশ কয়েকজনের সর্দি কাশি দেখাদিলে সবাইকেই করোনাভাইরাস পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। এবং প্রথম পরীক্ষাতে সবারই করোনা পজিটিভ পাওয়া যায়। এবং আগামী সোমবার করোনা ভাইরাস এর দ্বিতীয় পরীক্ষা করানো হবে। আরো জানা যায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে একজন সহকারী উপপরিদর্শক ছিলেন, তারও পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজু মিয়া জানান,ইসকন মন্দির কর্তৃপক্ষ অনেকদিন আগেই মন্দিরের বাইরের লোক মন্দিরের ভিতরে প্রবেশ বন্ধ করে দিয়েছিল এবং করোনাভাইরাস পজেটিভ পাওয়া ৩৬ জন ব্যক্তি মন্দিরের ভেতরে অবস্থান করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com