মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভাটারায় ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৫.০৫ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ খালেদ ও মোঃ নজরুল। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮ হাজার ১০০পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৯৪ হাজার ৭০০টাকা উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-ওয়ারী জোনাল টিম।

গোয়েন্দা ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ হোসেন, পিপিএম-সেবা  জানান, কয়েকজন মাদক কারবারি ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে একটি ভবনের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com