সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কাউখালীতে শেষ মুহূর্তে জমে উঠেছে গরুর হাট। পশুর আমদানি প্রচুর, ক্রেতা কম

  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪, ৯.২২ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে শেষ মুহূর্তে জমে উঠেছে গরুর হাট। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উপজেলা সদরের কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে ১৪ জুন শুক্রবার কাউখালী হাটের দিনে জমে উঠেছে পশুর হাট। পুরোদমে চলছে গরু ও ছাগলের বেচাকেনা। কাউখালী উপজেলা সহ আশেপাশে বিভিন্ন এলাকা থেকে এই ঐতিহ্যবাহী কাউখালী সদরে গরুর হাটে ব্যাপারীরা ও স্থানীয়রা গরু বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছে। উল্লেখ্য কাউখালী হাট বাজারের খাজনা স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ব্যক্তিগত তহবিল থেকে দেওয়ার ফলে খাজনা বিহীন বাজারে বেচাকেনা বেশ জমে উঠেছে। শুক্রবার সকাল দশটায় কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের মাঠে গরুর হাটে গরু কিনতে আসা ক্রেতা হাফেজ মাসুম বিল্লাহ জানান, ধর্মীয় অনুভূতি নিয়ে কুরবানী পশু কিনতে হাটে এসেছেন। গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন হাট বাজার সহ পার্শ্ববর্তী ভান্ডারিয়া ও রাজাপুর উপজেলায় গরু কিনতে হাটে গিয়েছিলেন তিনি। তার মনের মতন ও চাহিদার ভিতরে দাম না থাকার কারণে গরু কিনতে পারেনি তাই আজকে কাউখালী বাজার থেকে তার পছন্দমত একটি গরু ক্রয় করেছে এক লক্ষ দশ হাজার টাকায়। ক্রেতা মাসুম বিল্লাহ জানান, গতবছরের তুলনায় দাম তার কাছে একটু কম মনে হল। গরু কিনতে আসা বাবুল ডিলার বলেন, ঘূর্ণিঝড়ের কারণে এ বছর অনেকেই কুরবানী দিতে পারবে না বলে তার ধারণা। কারণ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি পছন্দমত একটি গরু ক্রয় করেছেন, দাম তার সাধ্যের মধ্যে রয়েছে। গরু বিক্রেতা উপজেলার শীর্ষ গ্রামের নুরুজ্জামান বলেন আমি একটি গরু বাজারে এনেছি তার দাম চেয়েছি ৫ লক্ষ টাকা, বাজারে দাম উঠেছে মাত্র ২ লক্ষ ৮০ হাজার টাকা। গরুর পিছনে আমার যে খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করেও তার লাভ হবে না। কারণ গরুর খাবারের অতিরিক্ত দাম। উপজেলার গান্ডুতা গ্রামের খামারি মোঃ হেলাল উদ্দিন ২০ টি গরু কোরবানির জন্য তৈরি করেছে, এখন পর্যন্ত মাত্র চারটি গরু বিক্রি করেছে। উপজেলা সদরের উজিয়াল খান গ্রামের উত্তম মৃধা কোরবানির জন্য ১৫ গরু তৈরি করেছেন, এখন পর্যন্ত মাত্র দুইটি গরু বিক্রি করতে পেরেছে। খামারিরা বলেন গরুর পিছনে আমাদের যে পরিশ্রম ও অধিক মূল্যে খাবার কিনতে হয় তা দিয়ে আমাদের পক্ষে গরু লালন পালন করা সম্ভব না। আমরা এখন হতাশার ভিতর দিন কাটাচ্ছি। লাভের আশা দেখছি না। বাজারে দেশিয় গরুর সংখ্যা বেশি। উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শিশির কুমার রায় বলেন, হাটের দিনে আমরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা চালু রেখেছি। এদিকে হাটবাজার পরিদর্শন করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com