মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাতীয় প্রাথমিক শিক্ষা প্রদক ২০২৪ শ্রেষ্ঠ গৌরীপুরের আদিব 

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৭.৪৮ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে
প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে ময়মনসিংহের গৌরীপুরের তাহমিন ইসলাম আদিব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এ দেশসেরা হন তিনি। তিনি উপজেলার  গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী ও বেসরকারি কোম্পানীতে কর্মরত মো. তানভীর আল ইসলাম দম্পত্তির পুত্র আদিব।  আদিব বিভিন্ন সময়ে চিত্রাংকন, সংগীত ,কবিতা  আবৃত্তি প্রতিযোগিতা বিজয়ী হয়।
সোমবার (১০ জুন/২৪) ঢাকা পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এ পদক আগামী শিক্ষাবর্ষে তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আদিব গৌরীপুর পৌর শহরের রেলস্টেশন এলাকার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এর নাতি  এবং   এ অর্জনে আদিবকে অভিনন্দন জানান, ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।
দেশের ৬৪টি জেলা ৬৫হাজার ৬২০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। ইউনিয়ন, উপজেলা, জেলা-বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করেন।
আদিব ময়মনসিংহ বিভাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায়  সেরা হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার সুযোগ পায়। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১৭৭টি বিদ্যালয়ের অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে কাবিং, কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান কুইজ ও পল্লীগীতিতে ১মস্থান অর্জন করেছিলো। জেলার ১৩টি উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে লড়াই করে প্রথম স্থান অর্জন বিভাগীয় পর্যায়ে অংশ নিয়েছিলো আদিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com