শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১১ জন

  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১০.০৭ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১১টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়, যা শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এই ১১টি ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে সাড়ে ৫ লাখ টাকা।
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের জন্য প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোছা. সেলিনা পারভীন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, বাংলাদেশ সংস্কৃতি ফোরামের সভাপতি সাইদুর রহমান, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য পারভেজ জামান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য মো. নায়েব আলী জোয়াদ্দার ও শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম।
আগামী ২৯ এপ্রিল সোমবার পর্যন্ত (প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা) পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ ও জমা প্রদান করা যাবে।
সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে পারবেন। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ২৯ এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৪টার মধ্যে আবেদনপত্র জমা প্রদান করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com