মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৯.১৭ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জে এক বছরের সন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক মা। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে লাকসাম-চাঁদপুর রেল সড়কের মুকিমাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা তাহমিনা (২৩) ও শিশু আব্দুর রহমান। তাহমিনা ওই উপজেলার ধড্ডা গ্রামের দেওয়ানজি বাড়ির রফিকুল ইসলামের মেয়ে। তার দুটি সন্তান রয়েছে। ঘটনার পর মরদেহ দুটি উদ্ধার করেছে চাঁদপুর রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

জানা গেছে, প্রায় দেড় মাস আগে তার স্বামী মো. মাসুদের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। মাসুদ বর্তমানে দেশের বাহিরে আছে।

মৃত্যুর আগে তাহমিনা তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছে, সেখানে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মহসিন মোল্লা জানান, তাহমিনার সঙ্গে স্বর্না গ্রামের মাসুদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের নানা বিষয়ে মনোমালিন্য হয়। তার মধ্যে তাদের সংসারে দুটি সন্তানও জন্ম নেয়। পারিবারিক বিরোধে প্রায় দেড় মাস আগে তাদের ডিভোর্স হয়ে যায়। এর পর থেকে তাহমিনা তার বাবার বাড়িতে থাকেন। ঘটনার দিন তাহমিনা তার মাকে হাজীগঞ্জ বাজারে আসার কথা বলে বের হয়। পরে শুনতে পাই ট্রেনে কাটা পড়ে মা-ছেলে সন্তান নিহত হয়েছেন।

তিনি জানান, আমি এসব বিষয় গুলো জানি। আমার কাছে তার স্বামীর অনেক ডকুমেন্ট রয়েছে। তাহমিনার বিবাহ বিচ্ছেদের পর তার স্বামী মাসুদ তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয়, যার কারণে সেই ক্ষোভে তার সন্তানকে নিয়ে সে ট্রেনের নিচে ঝাঁপ দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com