শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

পিরোজপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি পাচ্ছেন ২৮ জন

  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১১.২৭ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : ‘চাকরি নয়, সেবা’ স্লোগানে স্মার্ট পুলিশ তৈরি করতে পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে পাচ্ছেন ২৮ জন সদস্য। বৃহস্পতিবার গভীর রাতে ফলাফল প্রকাশ করে কৃতকার্যদের ফুল দিয়ে বরণ করে নেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।

ফলাফল ঘোষণা সময়ে উপস্থিত ছিলেন বরিশালে অতিরিক্ত পুলিশ সুপার মো: মেহেদী হাসান, বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, পিরোজপুর সদর থানার ওসি মো: আসিকুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।

ট্রেইনি রিক্রুট কনেস্টেবল নিয়োগ পরিক্ষায় ২৪ জন পুরুষ সদস্য এবং ৪ জন নারী সদস্য সহ মোট ২৮ জনকে কৃতকার্য ঘোষণা করেছে পুলিশ সুপার। চলতি বছরের ৮ মার্চ থেকে শুরু করে আমরা ৪ এপ্রিল এসে নিয়োগ পরিক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তির পরে ৯৫০ জন প্রার্থী প্রাথমিক ভাবে আবেদন করেছিলো। মাঠের যোগ্যতা যাচাই পরিক্ষায় ৩৫০ জন পরিক্ষার্থী সিলেক্ট হয়েছিলো। লিখিত পরিক্ষায় ৩৪৭ জন অংশগ্রহণ করে ৮২ জন উত্তির্ণ হয়। ৮২ জনের মধ্যে থেকে ২৪ জন পুরুষ এবং ৪ জন নারীকে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়।

কৃতকার্য নতুন সদস্যরা জানান, কাউকে কোন টাকা পয়শা না দিয়ে মাত্র ১৬০ টাকার বিনিময়ে তারা পুলিশের ট্রেইনি রিক্রুট কনেস্টেবল নিয়োগ পেতে যাচ্ছেন। এদের মধ্যে অনেকেই কৃষক ও দিন মজুর পিতার সন্তানরাও মাত্র ১৬০টাকায় পুলিশে চাকুরী পেয়ে অনেকটাই আনন্দ ও অশ্রুসিক্ত।

অভিভাবকরা জানান, এটা ভাবতেই অবাক লাগে এযুগেও মাত্র ১৬০ টাকায় পুলিশের চাকুরী হয়। কোন প্রকার লবিং না করে কোন প্রকার ঘুষ না দিয়ে মাত্র ১৬০ টাকায় পুলিশে চাকুরী একটি দৃষ্ঠান্ত হয়ে থাকবে। পরিবারের পক্ষ থেকে সকলইে পিরোজুপরের পুলিশ সুপার আইজপি স্বরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) জানান, আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশক্রমে এবং আইজিপি স্যারের আদেশ মত আমরা নিয়োগ কার্যক্রম পরিচালনা করেছি। নিয়োগ পরিক্ষায় ২৪ জন পুরুষ সদস্য এবং ৪ জন নারী সদস্য সহ মোট ২৮ জনকে কৃতকার্য হয়েছে। এই চাকুরীর জন্য মাত্র ১৬০ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হয়েছে এছাড়া তাদের কোন টাকা কাউকে দিয়ে হয়নি। আমি এবং আমার বোর্ডের সদস্যরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে স্বচ্চতা ও জবাবদিহিতার সাথে এই নিয়োগ প্রকৃয়া সম্পন্ন করতে পেরেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com