শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

সরকারি ছুটি শুরু হওয়ার আগেই শ্রমিকদের বোনাস ও বেতন দেওয়ার সিদ্ধান্ত : মো. নজরুল ইসলাম চৌধুরী

  • আপডেট সময় বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৮.২০ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হওয়ার আগেই শ্রমিকদের বোনাস ও মার্চ মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

বুধবার (২০ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রি-পক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)-এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কারখানা মালিকদেরকে ছুটি ঘোষণার পাশাপাশি বকেয়া, মার্চের বেতন ও বোনাস দেওয়া হবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তরে মহাপরিচালক মো. তরিকুল আলম, বিজিএমইএ’র  স্ট্যান্ডিং কমিটি অন আইএলও অ্যান্ড লেবার অ্যাফেয়ার্স এর চেয়ারম্যান আ ন ম সাইফুদ্দিন, বিকেএমইএর সহসভাপতি ফজলে শামীম এহসান, জাতীয় শ্রমিক লীগের নির্বাহী সভাপতি মো. আলাউদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই বা লে অফ করতে পারবে না কারখানাগুলো। এক্ষেত্রে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদকে সামনে রেখে পোশাক খাতে কোনো শ্রমিক অসন্তোষ ঘটবে না উল্লেখ করে নজরুল ইসলাম চৌধুরী বলেন, পোশাক শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা হবে। আমরা কোনো বিশৃঙ্খলা বা ভাঙচুর চাই না। এরই মধ্যে শ্রমিকদের অনেক সমস্যার সমাধান হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com