শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

পিরোজপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ গরু লুট

  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১২.৩৩ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ১৩টি গরু লুট করেছে ডাকাতদল।  রোববার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের রিয়াজ হাওলাদারের খামারের ১৩টি গরু লুট হয়।

ভুক্তভোগী রিয়াজ জানান, ১৪-১৫ জনের একটি ডাকাত দল ভোরে তার বাড়ির গোয়াল ঘরে গরু লুট করতে আসে। এসময় শব্দ পেয়ে তিনি ঘর থেকে বের হলে ডাকাত দল তাকে ও তার পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে গোয়াল ঘরে থাকা বিদেশি জাতের ১৩টি গরু লুট করে ট্রাকে করে নিয়ে যায়।গরুগুলোর মধ্যে সাতটি দিনে প্রায় দুই মণ করে দুধ দিত। আর বাকি ছয়টি ষাঁড় গরু ও বকনা বাছুর। গরুগুলোর আনুমানিক দাম প্রায় ২২ লাখ টাকা।

ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সরদার কামরুজ্জামান চান বলেন, খবর পেয়ে রিয়াজের খামারে গিয়েছিলাম। গরুগুলো বিদেশি জাতের। ওই গরুই ছিল ওই খামারির একমাত্র আয়ের উৎস। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে খবর শুনে বাগেরহাটের কচুয়া ও সদর থানার উদ্যোগে লুট হওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com