শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত

  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৬.৪৪ পিএম
  • ১২১ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার নাঙ্গলকোটে আজ চট্টগ্রাম ছেড়ে থেকে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট ও জামালপুরগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অপর লাইন দিয়ে চট্টগ্রামগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার দুপুর দেড় টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   তবে ডাবল লাইন হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রেলওয়ের কুমিল্লা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী খান জানান, ট্রেনের ইঞ্জিনের সাথে বগির লক ভেঙ্গে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রেনটির পেছনের দিকের বগি লাইনচ্যুত হয়েছে। ১৮টি বগির মধ্যে ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে গেছে এ ঘটনায় কেউ হতাহত হননি। এ ঘটনায় রেলের একটি তদন্ত কমিটি গঠন করা হবে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com