রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থ প্রদান বন্ধ করলেন ট্রাম্প

  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ২.১২ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে করোনা সংকট মোকাবেলায় অব্যবস্থাপনার অভিযোগ তুলে মঙ্গলবার জাতিসংঘের এ সংস্থাকে অর্থ প্রদান বন্ধ করেছেন।
মহামারি আকারে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাসে ইতোমধ্যে বিশ্বব্যাপী সোয়া লাখেরও বেশি লোক মারা গেছে। আক্রান্ত হয়েছে প্রায় ২০ লাখ লোক। এছাড়া সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ লকডাউনের আওতায় আটকে রয়েছে।
এ প্রেক্ষাপটে ট্রাম্প বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জন্যে দিগন্তে আলোর রেখা দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন। একইসঙ্গে তিনি অব্যবস্থাপনা ও ভুল তথ্য সরবরাহের জন্যে ডব্লিওএইচও’র সমালোচনা ও একে চীনাপন্থী প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেন।
যুক্তরাষ্ট্র গত বছর ডব্লিওএইচও কে ৪০ কোটি মার্কিন ডলার তহবিল হিসেবে দিয়েছিল।
এদিকে জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থ কমানোর সময় এখন নয়।
তিনি আরো বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে জিততে বিশ্ব প্রচেষ্টার জন্যে প্রতিষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com