সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা ভারতীয় নৌবাহিনীর

  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৪.০৭ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ওপর জলদস্যুতার হামলার ঘটনায় ভারতীয় নৌবাহিনী মিশন যুদ্ধজাহাজ ও একটি দূরবর্তী টহল জাহাজ (এলআরএমপি) মোতায়েন করেছে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয় এলআরএমপিটি এবং ১২ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় এমভির অবস্থান নির্ধারণের পর জাহাজের ক্রুদের অবস্থা জানার জন্য যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয়।

তবে জাহাজটি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ সোমালিয়া উপকূলের ৪ নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছে।  এদিকে, পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বীমা ও জাহাজ মালিকদের সংস্থা ‘পিঅ্যান্ডআই ক্লাব’র মাধ্যমে জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধারের চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মধ্যে নাবিকদের মুক্ত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ আগের অবস্থান বদল করেছে। এখন জাহাজটি সোমালিয়া উপকূলের ৪ নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছে।

এদিক, ভারত মহাসাগরে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহতে অবস্থানরত চার সোমালি জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন জলদস্যুদের কবলে পড়া জাহাজ ও নাবিকদের  উদ্ধারে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাহাজ ও জিম্মি বিষয়ে গণমাধ্যমকে আরও বেশি সতর্ক হয়ে খবর প্রকাশ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

গত মঙ্গলবার (১২ মার্চ) ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি জাহাজ জলদস্যুদের কবলে পড়ে। আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com