সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নতুন যুদ্ধ ট্যাংক উদ্বোধন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ১২.৫৭ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

সামরিক প্রশিক্ষণ তত্ত্বাবধানকালে একটি ‘নতুন যুদ্ধ ট্যাংক’ উদ্বোধন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার সময় এই ট্যাংক উদ্বোধন করা হলো। খবর আল-জাজিরার

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি কালো রঙের চামড়ার জ্যাকেট পরা কিম ট্যাংক মহড়ায় ইউনিফর্মধারী সেনাদের স্যালুট গ্রহণ করছেন এবং লাইভ-ফায়ার ‘ট্রেনিং ম্যাচ’ মহড়া দেখছেন। এ সময় কিমের সঙ্গে ছিলেন শীর্ষ জেনারেলরা।

কেসিএনএ জানিয়েছে, ট্যাংক সম্পর্কে ক্রুদের বর্ণনার পর কিম একটি নতুন ধরনের যুদ্ধ ট্যাংকে উঠে নিজেই চালিয়ে দেখেন। নতুন ট্যাংকটির সক্ষমতার বিষয়ে কিম সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ সময় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে সিউল-ওয়াশিংটন যৌথ সামরিক মহড়ার নিন্দা করে আসছে। এমনকি একে আক্রমণের মহড়া বলে অভিহিত করেছে। অতীতে এ ধরনের মহড়ার প্রতিক্রিয়া হিসেবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে পিয়ংইয়ং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com