শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আমাদের লক্ষ্য জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আব্দুল্লাহসহ নাবিকদের বিপদমুক্ত করা : পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৯.২৯ পিএম
  • ১১৬ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের লক্ষ্য জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আব্দুল্লাহসহ নাবিকদের বিপদমুক্ত করা। সেই উদ্দেশ্যে ইতিমধ্যে কুয়ালালামপুরে পাইরেসি রিপোর্টিং সেন্টার, নয়াদিল্লীতে ইন্ডিয়ান ফিউশন সেন্টার, যুক্তরাজ্য মারিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) এবং এশিয়ায় দস্যুতা ও সশস্ত্র ডাকাতি প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা চুক্তির আওতায় সিঙ্গাপুরে অবস্থিত দপ্তরকে খবর দেয়া হয়েছে।
তিনি আরো জানান, এছাড়া ঐ অঞ্চলে চলাচলরত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের জাহাজগুলোকেও বাংলাদেশের জাহাজটির অবস্থা রিপোর্ট করা হয়েছে, ।
গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে সোমালিয়ার জলদস্যুরা বাণিজ্যিক প্রতিষ্ঠান কেএসআরএম কোম্পানির মোজাম্বিক থেকে দুবাইগামী জাহাজ এম ভি আবদুল্লাহ দখল ও ২৩ জন বাংলাদেশী নাবিককে বন্দি করার ঘটনা নিয়ে সাংবাদিকরা আজ বুধবার রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে প্রশ্ন করলে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দু:খজনক। প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত কনসার্ন এবং মন্ত্রিপরিষদ সভায় এটি অনানুষ্ঠানিকভাবে আলোচিত হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, জলদস্যুদের সাথে কোনো ‘ফরমাল’ যোগাযোগ স্থাপিত হয়নি, অন্য পক্ষের মাধ্যমে যোগাযোগ হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো এটি নিয়ে তৎপর রয়েছে। ইতিপূর্বেও একই কোম্পানির একটি জাহাজ জলদস্যুরা নিয়ন্ত্রণে নিয়েছিল। তিন মাস পর সেই জাহাজ এবং ক্রুদের উদ্ধার করা হয়েছিল।
এর আগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে ঢাবি সিনেট ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
‘ভবিষ্যৎ সমৃদ্ধি: স্মার্ট বাংলাদেশ গড়তে নারীর জন্য বিনিয়োগ’ শীর্ষক সেমিনারে মন্ত্রী তার বক্তৃতায় জাতির সমৃদ্ধির জন্য নারীর উন্নয়ন ও কল্যাণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার বস্তুগত উন্নয়নের পাশাপাশি জাতির আত্মিক উন্নয়নে নিবেদিত। আর এ জন্য নারীর আত্মিক উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি অর্থনৈতিক, কারিগরি, ডিজিটাল উন্নয়নও প্রয়োজন। এই সরকার নারীবান্ধব উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের মন্ত্রিসভায় সর্বোচ্চ সংখ্যক নারী ছাড়াও, অনেক ডিসি, এসপি, ইউএনও আজ সারাদেশে কর্মরত, যা দু’দশক আগে কেউ ভাবেনি।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ এলায়েন্স ফর উইমেন লিডারশিপের প্রেসিডেন্ট নাসিম ফিরদাউস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. বিনায়ক সেন ও ঢাবি সমাজকল্যাণ অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান আলোচনায় অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com