শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৪.৩১ পিএম
  • ১২১ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এ আদেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়। সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

টাঙানো নোটিশে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবস–২০২৪ উদযাপন উপলক্ষে জাতীর স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য আজ মঙ্গলবার থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ সংরক্ষিত থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি কুটনৈতিক ব্যক্তিরা শ্রদ্ধা জানাবেন। এ কারণে ১২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ সংরক্ষিত ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই সময় জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজসহ সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উম্মুক্ত করা হবে বলেও জানান মিজানুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com