সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

মালয়েশিয়ার কাজাংয়ে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত

  • আপডেট সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৬.১৪ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার কাজাংয়ে কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং নামক এলাকার কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানিয়েছেন, তারা রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পান।

তিনি বলেন, খবর পাওয়ার পর দ্রুত কাজাং স্টেশন থেকে পাঁচজন কর্মীর একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে নিহতদের বাংলাদেশি বলে তুলে ধরা হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অন্যদিকে স্টারের আরেকটি প্রতিবেদনে দুইজন বাংলাদেশী ও একজন মিয়ানমারের বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেছেন। তিনজনের মরদেহ রেল ট্র্যাকের পাশে পড়েছিল। যাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com