মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চতুর্দশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৫ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে চতুর্দশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৩ (ঢাকা দক্ষিণ অঞ্চল) অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ জন প্রতিযোগী চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে জবির কেন্দ্রীয় মিলনায়তনে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এদিন সকালে অলিম্পিয়াডের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান। উদ্বোধন শেষে একটি র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জবির গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অলিম্পিয়াডের আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. সরোয়ার আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যাপক ড. মোস্তাক আহমেদ। গণিত অলিম্পিয়াডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সহ ঢাকা দক্ষিণ অঞ্চলের মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২টি বিভাগ থেকে ১০৯জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বিকালে অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানের ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হন- বুয়েটের অনিন্দ্য বিশ্বাস, ঢাবির মালিক সাবিহা তাসনিম, বুয়েটের আশরাফুল ইসলাম ফাহিম ও আবরার তানভির ত্বকি, জবির সালিম সাদমান সালভি, ঢাবির আলভি রয়, বুয়েটের তাহজিব হোসাইন খান, জবির উৎপল বরাই, বুয়েটের ফুয়াদ আল আলম এবং সাবন্নি সিকদার রুমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবির গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com