মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৩ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.১৫ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

 

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে,

দিনাজপুরের ফুলবাড়ীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনাল (সমমান) পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ২৩ জন।

গত বৃহস্পতিবার (৩০ ফেব্রুয়ারি) উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল (সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথম দিনেই অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২৫ জন। উপজেলার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, জিএম পাইলট উচ্চ বিদ্যালয় ও দারুস সুন্নাহ সিদ্দিকীয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিচ্ছে। বিদ্যালয়ের গেটের বাহিরে অপেক্ষা করছেন অভিভাবকরা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতর সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় ২ হাজার ১ শত ০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করার কথা থাকলেও জেনারেল শাখায় ১৪৭৯ পরিক্ষার্থীর মধ্যে ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত। দাখিল পরীক্ষায় ৩৬০ জনের মধ্যে ১২ জন অনুপস্থিত। ভোকেশনাল পরীক্ষায় ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জনসহ অনুপস্থিত মোট ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ জানান, উপজেলার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যাল, ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়, দাদুল চোকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দারুস সুন্নাহ সিদ্দিকীয় মাদ্রাসা কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এসএসএসি/সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রেগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোন প্রকার বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষাগুলোর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com