মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আকিজ কলেজিয়েট স্কুলের ৮ শিক্ষার্থীর মেডিকেলে চান্স

  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছার নাভারণ আকিজ কলেজিয়েট স্কুল থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ৮ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ৩ জন ছাত্র ও ৪ জন ছাত্রী। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শামীম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। গত রবিবার (১১ ফেব্রুয়ারি) এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

 

সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া আট শিক্ষার্থীর মধ্যে সুমাইয়া জাহাঙ্গীর মৌমিতা ঢাকা মেডিকেল কলেজ, আইরিন নাহার ইভা ও রিফাত খুলনা মেডিকেল কলেজ, রাকিবুল ইসলাম ও শুচি আফরিন যশোর মেডিকেল কলেজ, নওশীন নুসরাত (নেহা) মাগুরা মেডিকেল কলেজ, নাজমুল হোসেন সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ এবং সাকিব চৌধুরী ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থী সুমাইয়া জাহাঙ্গীর মৌমিতা জানান, আকিজ কলেজের সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও তদারকির কারণে তারা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।

শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, আমার শিক্ষকদের মানবিক আচরণে মুগ্ধ। তাদের উৎসাহ ছিল বলেই আমার এই অর্জন। আমি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. শামীম মল্লিক বলেন, কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত চেষ্টায় আমরা সাফল্য দেখাতে পারছি। আমাদের সভাপতি শেখ মহিউদ্দিনের প্রত্যক্ষ নির্দেশনায় নিয়মিত পরীক্ষা ও ক্লাসের উপর গুরুত্ব দিয়ে থাকি। শুধু মেডিকেল নয় দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা গর্বিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com