বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত বাংলাদেশি ১ লাখ কর্মী নেওয়ার প্রস্তাবে সম্মত রাশিয়া অনার্সে বাংলা-ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদের পরিকল্পনা নেই :শিক্ষামন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে সীমান্ত সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে শূন্যরেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে ২ দিনের সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

ত্রাণ দেওয়ার নামে ধর্ষণ সেই ইউপি সদস্যর বিরুদ্ধে থানায় মামলা

  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ১০.১৩ পিএম
  • ৪৩২ বার পড়া হয়েছে
    বরগুনা প্রতিনিধিঃ ত্রাণ দেওয়ার নামে ধর্ষণ করার অভিযোগে ইউপি সদস্য আনোয়ার খানের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা করেছে ভুক্তভোগি মেয়ের পরিবার । বৃহস্পতিবার(০৯ এপ্রিল) রাত ৮টার দিকে বরগুনার তালতলী থানায় একটি ধর্ষনের মামলা করা হয়েছে।
মামলা সূত্রে ও অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার শারিকখালী ইউনিয়ের পূর্ব বাদুরগাছা এলাকার করোনা ভাইরাসের কারনে দিনমজুর সোবাহান কোনো কাজকর্ম না করতে পেরে বেকার হয়ে পড়ে তার পরিবারটি। এর জন্য তার পরিবার খাদ্য সংঙ্কটে পড়ে। বিষয়েটি স্থানীয় ইউপি সদস্যকে গত ৬ এপ্রিল সোমবার জানালে তিনি তাদের নাম সরকারী সহায়তার তালিকাভুক্ত করার জন্য ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীগের সভাপতি আনোয়ার খানে কাছে যায় সোবাহান। তিনি সেই সময় তার মেয়েকে  জাতীয় পরিচয় পত্রের কার্ড নিয়ে আসতে বলেন। পরেদিন ৭ এপ্রিল মঙ্গালবার বিকেল ৫টার দিকে ঐ দিনমজুর সোবাহানের বিবাহিত মেয়ে ইউপি সদস্যর বাড়িতে গেলে এই সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ঐ মেয়ের স্বামী ইসরাফিল ইউপি সদস্যর বাড়িতে গিয়ে ঘটনাটি দেখে ফেলে। এই ঘটনা কাউকে বললে খুন করার হুমকি দেওয়া হয়।পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ভুক্তভোগি দিনমজুর পরিবারকে থানায় মামলা করলে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়। পরের দিন স্বামীকে তুলে নিয়ে যায় ইউপি সদস্য। এ ঘটনায় ইউপি সদস্য আনোয়ার খান কে আসামী করে ৯ এপ্রিল  রাত ৮টার দিকে তালতলী থানায় ৯/১ ধারায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা ধায়ের করেন ভুক্তভোগি দিনমজুর সোবাহানের মেয়ে। যার মামলা নং N ৪/২০২০। অভিযুক্ত আনোয়ার খান তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। এদিকে ঘটনায় ভুক্তভোগি পরিবার কে নিজ বাড়িতে অবরুদ্ধ করার খবর পেয়ে গতকাল ৯ এপ্রিল বিকেলে দিকে ঔ মেয়েকে পুলিশ উদ্ধার করে তালতলী থানায় নিয়ে আসেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন,ভিকটিম বাদি হয়ে ইউপি সদস্য আনোয়ার খান কে আসামী করে ৯/১ ধারায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা ধায়ের করেন । তাকে ডাক্তারি পরিক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য গতকাল ৮ এপ্রিল বিভিন্ন  জাতীয় পত্রিকা,অনলাইনে ত্রাণ দেয়ার নামে দিনমজুরের মেয়েকে ধর্ষণ করলো ইউপি সদস্য এমন শিরোনামে একটি নিউজ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগে বিষয়টি ভাইরাল হয়। এই ঘটনার তদন্ত করে সুষ্ঠ বিচারের দাবিতে ফুসে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যেম গুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com