সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

অত্যাচারে অতিষ্ঠ হয়ে ২ সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৬.১৬ পিএম
  • ১০৪ বার পড়া হয়েছে

স্বামীর বাড়ির লোকজনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন ২ শিশু সন্তানসহ এক নারী। এ ঘটনার বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইলে নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ।

নিহতরা হলেন মালা বেগম এবং তার শিশু সন্তান নুসরাত ও মারুফ।

জানা গেছে, গাজীপুরে আতুরি এলাকার বাসিন্দা উজ্জ্বলের স্ত্রী মালা বেগমের সাথে শ্বশুর বাড়ির লোকদের সাথে কারণে অকারণে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। দীর্ঘদিন ধরে তাদের সংসার জীবনে বনাবনি হচ্ছিল না। এর জের ধরে আজ সকালে মালা বেগম তার শিশু সন্তান নুসরাত ও মারুফকে সাথে নিয়ে পূবাইলে রেল ক্রসিং চলে এসে আখাউড়াগামী একটি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

শ্বশুর বাড়ির লোকজনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই মৃত্যুর ঘটনার বিচার দাবি করেছেন নিহত মালার মা আমেনা বেগম ও তাদের পরিবার।

খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ এসে তিনজনের মৃত্যু উদ্ধার করে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার কথা জানিয়েছেন রেলওয়ে পুলিশ, নরসিংদী জোনের সাবইন্সপেক্টর দিলীপ চন্দ্র সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com