শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন পেলেন ৩০ দেশের ১১৭ নাগরিক

  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ১১.৩৬ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

৩০ দেশের ১১৭ পর্যবেক্ষক নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদন (এক্রিডিটেশন) পেয়েছেন। এদের মধ্যে ৭০ জন ইতোমধ্যেই ঢাকায় এসেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিজ দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি হিসেবে তারা অনুমোদন পান।

ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন ২২৭ বিদেশি। তাদের মধ্যে ১৫৬ জন পর্যবেক্ষক এবং ৭১ জন সাংবাদিক। বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরাও ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয়ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে ও ব্যক্তিগতভাবে-৩ শ্রেণিতে বিদেশি পর্যবেক্ষকেরা সংসদ নির্বাচন পর্যবেক্ষণের কাজ করবেন। এর মধ্যে রাশিয়া, ভারত, মরিশাস, শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকছেন।

তারা আরও জানান, সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), কমনওয়েলথ, ইসলামি সহযোগিতা সংস্থা, আরব পার্লামেন্ট এবং আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবে।

এবারের নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশিদের তালিকায় সংখ্যার শীর্ষে আছে কমনওয়েলথ। সংস্থাটির ১৭ জন প্রতিনিধি থাকছেন। এরপর এনডিআই ও আইআরআইয়ের ১২ জন, আফ্রিকার ইলেক্টোরাল অ্যালায়েন্সের ১০ জন এবং ইইউর চারজন থাকবেন। আর ঢাকায় জাপান দূতাবাসের ১৬ কর্মী পর্যবেক্ষণ করবেন।

নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসির অনুমোদনপ্রাপ্ত পর্যবেক্ষকদের তালিকায় ৩০ দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, ভারত, পোল্যান্ড, বেলজিয়াম, আয়ারল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, ফিলিস্তিন, জর্ডান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের নাগরিক রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com