রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ পুরোদমে সচল থাকবে

  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৬.৫৪ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারা দেশের মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ পুরোদমে সচল থাকবে।
তিনি জানান, ‘দেশে যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে সবার সাথেই কথা হয়েছে। সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে।
আজ সোমবার নির্বাচন কমিশন মিডিয়া সেন্টারে “স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপস” বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে সচিব এসব কথা জানান।
ইসি সচিব বলেন, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপের মাধ্যমে নির্বাচনের দিন যাবতীয় তথ্য উপাত্ত পাওয়া যাবে। অ্যাপটি এরইমধ্যে প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে উপলব্ধ করা হয়েছে। ভোটের দিন স্মার্ট অ্যাপে দুই ঘণ্টা অন্তর ভোটের হিসাব প্রকাশ করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হোম, তথ্য, ফলাফল ও বিশ্লেষণ’- এই চারটি স্তম্ভে অ্যাপটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোবাইল নম্বর নিবন্ধন এবং এনআইডি দিয়ে নিবন্ধিত হয়েই অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন নাগরিকরা।
এছাড়াও ভোটের সার্বিক দিক নির্দেশনা ও পরিস্থিতির বিষয়ে আগামী ৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ইসি সচিব।
অ্যাপটি উদ্বোধনকালে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্মসচিব আবদুল বাতেন এবং এনআইডির মহাপরিচালক একেএম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com