রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বদলি করা হয়েছে-ফরিদপুরের এসপিকে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১২.৩১ এএম
  • ১৪০ বার পড়া হয়েছে

 

মাহমুদুর রহমান(তুরান), ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের পুলিশ সুপার
(এসপি) মো. শাহজাহানকে বদলি করা হয়েছে। তাঁকে ঢাকা
মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়।
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. মিজানুর রহমানের
সই করা এক আদেশে তাঁকে বদলির কথা বলা হয়েছে।
পুলিশ সুপার বদলির বিষয়ে অনাপত্তির ওই চিঠিতে বলা হয়েছে- দ্বাদশ জাতীয়
সংসদ নির্বাচন সুুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ফরিদপুর জেলার
পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)
উপ-পুলিশ কমিশনার পদে পদায়নে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে
একই সঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে
ফরিদপুর জেলার পুলিশ সুপার পদে পদায়নের জন্য অনাপত্তি দিয়েছে নির্বাচন
কমিশন।
এর আগে রোববার ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের
বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে নির্দেশনা
দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মো. মিজানুর
রহমানের সই করা এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে
পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের
অভিযোগ এনে তাঁকে অন্যত্র বদলি করে একজন নিরপেক্ষ পুলিশ সুপারকে
পদায়ন করার জন্য মুহাম্মদ সাইফুর রহমান নামে এক ব্যক্তি নির্বাচন
কমিশনে আবেদন করেছেন। উল্লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি
যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন
সিদ্ধান্ত দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com