শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচনের সময় দায়িত্ব পালন করতে  ৯টি দেশ ও ৪টি আন্তর্জাতিক জোট অনুমতি নিয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৭.৫৯ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে নির্বাচনের সময় ঢাকায় দায়িত্ব পালন করতে  ৯টি দেশ ও ৪টি আন্তর্জাতিক জোট অনুমতি নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

সেহেলী সাবরীন জানান, এরপর আরও অনেকে এই তালিকায় যুক্ত হতে পারে। তবে এখন পর্যন্ত  ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ টিম এবং কমনওয়েলথ, ওআইসি, আরব লীগ, জাপান, চীন, রাশিয়া, ভারত, শ্রীলঙ্কা, জর্জিয়া, মরিশাস, উজবেকিস্তান ও প্যালেস্টাইন পর্যবেক্ষক দল পাঠানো নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটা এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা ২৪ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডিটেশনের (অনুমতি) জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছে। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন, তা কমিশন কর্তৃক চূড়ান্ত হলে জানা যাবে।

এদিকে, সম্প্রতি ট্রেনে নাশকতার আগুনে ৪ জনের মারা যাবার ঘটনায় অস্ট্রেলিয়ার হাইকমিশন এবং ফ্রান্সের দূতাবাস বিবৃতি দিয়েছে। ঢাকার অন্য কোনো দূতাবাসের এরকম কোনো বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোচরে আসেনি বলেও জানিয়েছেন মুখপাত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com