বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৬ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ

  • আপডেট সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৬.৫০ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের ৮ কেজি ২১৭ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময় এক নারীকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করেন কাস্টমস কর্মকর্তারা। গ্রেপ্তার নারীর নাম রেখা পারভীন।

বুধবার (২০ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক ফারহানা বেগম জানান, রেখা দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১১টার দিকে ঢাকায় অবতরণ করেন।

বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় রেখাকে থামতে বলেন কাস্টমস কর্মকর্তাদের একটি দল।

পরে তার হাতব্যাগ তল্লাশি করে ৬৯টি স্বর্ণের বার, একটি স্বর্ণের চেইন ও ৬টি সোনার চুড়ি জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com