মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

  • আপডেট সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১১.৪৫ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

গাজা উপত্যকায় শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার এক সাংবাদিক নিহত এবং তার সহকর্মী আহত হয়েছেন। কাতারের বার্তা সংস্থাটি এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

দেশটির খান ইউনিসের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্যামেরাম্যান সামের আবু দক্কা ও গাজা ব্যুরো চীফ ওয়ায়েল আল-দাহদৌ আহত হন বলে আল জাজিরা প্রাথমিকভাবে জানিয়েছিলো।
এমন হামলার ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর নিন্দা জানিয়ে আল জাজিরা বলেছে, সেখানে তারা ড্রোন হামলায় আহত হন।
বিবৃতিতে আরো বলা হয়, ‘ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স এবং উদ্ধার কর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেওয়ার কারণে সাংবাদিক সামের ৫ ঘণ্টারও বেশি সময় ধরে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে ছিলেন।’
এদিকে এএফপি’র এক সাংবাদিক জানান, আল-দাহদৌ বাহুতে আঘাত পান এবং তাকে চিতিকৎসার জন্য খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়েছে।
সংবাদ আপডেটে আল জাজিরা বলেছে, আল-দাহদৌ চিকিৎসার জন্য অবরুদ্ধ এলাকা ছেড়ে একটি অ্যাম্বুলেন্সে আসতে পারলেও সেখানের অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির কারণে চিকিৎসকরা যেতে পারেনি। এই পরিস্থিতিতে পরে তিনি মারা যান।
সেখানে এমন হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি বাহিনীর কোন মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে সাংবাদিক সুরক্ষা কমিটির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ৬০ জনেরও বেশি সাংবাদিক এবং মিডিয়া স্টাফ ্প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় ১২শ’ নিহত হয় এবং তারা প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।
হামাসের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে।
হামাস সরকার জানায়, গাজায় ইসরায়েলের বর্বর হামলায় কমপক্ষে ১৯ হাজার নিহত হয়। এদের মধ্যে ১০ হাজারেরও বেশি নারী ও শিশু।(BSS)

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com