শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুই দিনে আপিল শুনানির পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১০৭ জন

  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৬.২১ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছিলো তাদের করা আপিলের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সোমবার দুপুর পর্যন্ত ১০০ জনের আপিল শুনানি হয়েছে।

এদের মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন। আর ৪১ জনের আবেদন খারিজ করে দেয়া হয়েছে। আবেদন স্থগিত করা আটটি।  নির্বাচন ভবনে গত দুই দিনে ১৯৪ জনের আপিল শুনানির পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১০৭ জন।

রোববার প্রথম দিন ৯৪ জনের আপিল শুনানি হয়। এদের মধ্যে প্রার্থিতা ফিরে পান ৫৬ জন। এছাড়া ৩২ জনের প্রার্থিতা নাকচ এবং ছয়টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়।

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন কাজী হাবিবুল আউয়াল। ভোট হবে ৭ জানুয়ারি। আসন্ন ভোটে অংশ নিতে চাওয়ারা গত ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেন। এরপর ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলে যাচাই-বাছাই।

৩০০ আসনে মনোনয়নপত্র জমা পড়ে দুই হাজার ৭১৬টি। তবে বাছাইয়ের সময় বাতিল হয়ে যায় ৭৩১ জনের মনোনয়নপত্র। বেশিরভাগ আবেদন বাতিল হয়েছে- ঋণ খেলাপি ও তথ্য গোপন করা এবং স্বতন্ত্র প্রার্থীরা এক শতাংশ সমর্থক দেখা না পারার কারণে।

মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে ৫৬১ জন আবার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন।

এদের মধ্যে প্রথম দিন ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫ জন, চতুর্থ দিন ৯৩ জন এবং শেষ দিন ১৩০ জন আবেদন করেন। আপিল নিষ্পত্তি চলবে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com