রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

সিলেটের জৈন্তাপুরের গ্যাস কূপে জ্বালানি তেলের সন্ধান :

  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৬.২৬ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুরের একটি গ্যাস কূপের তিনটি স্তরে গ্যাস ও একটি স্তরে জ্বালানি তেলের সন্ধান মিলেছে। এখান থেকে দৈনিক ৫০০ থেকে ৬০০ ব্যারেল হারে তেল পাওয়া যাবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই সুসংবাদ দেন তিনি। সিলেটের জৈন্তাপুরের ১০ নম্বর গ্যাস কূপ। এই কূপের নতুন তিনটি স্তরে গ্যাস পাওয়া গেছে; একইসাথে অন্য একটি স্তরে মিলেছে তেলের সন্ধান। একযোগে উৎপাদন করা হলে কূপটি থেকে প্রায় ৮ থেকে ১০ বছর তেল-গ্যাস উত্তোলন করা যাবে। গ্যাস কূপের ২ হাজার ৫৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবচেয়ে নিচের স্তরে ২ হাজার ৫৪০ থেকে ২ হাজার ৫৫০ মিটার পর্যন্ত পরীক্ষা করে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে। আর মজুদের পরিমাণ ৪৩  থেকে ১০০ বিলিয়ন ঘনফুট। এছাড়া ২ হাজার ৪৬০ থেকে ২ হাজার ৪৭৫ মিটার গভীরে আরও একটি স্তরে গ্যাস পাওয়া গেছে। এখানে পরীক্ষা করলে ২৫ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এর উপর আরও একটি গ্যাসের স্তর রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।  এছাড়া একই গ্যাস কূপের একটি স্তরে তেলের সন্ধান মিলেছে। যেখান থেকে প্রতি ঘন্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যাবে জানান মন্ত্রী। পরীক্ষানিরীক্ষা সম্পন্ন হলে সিলেটের জৈন্তাপুরের এই গ্যাসকূপে মজুদ থাকা তেলের তথ্য জানা যাবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘গড় ভারিত মূল্য হিসেবে এর মূল্য প্রায় ৮ হাজার ৫০০ কোটি টাকা। যদি ২০ মিলিয়ন ঘনফুট হারে উৎপাদন করা হয়, তাহলে কূপটি ১৫ বছরেরও বেশি সময় সাসটেইন করবে।

প্রথম দিনে দুই ঘণ্টায় ৭০ ব্যারেলের মতো তেল উত্তোলন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তেল উত্তোলন আমরা আপাতত বন্ধ রেখেছি। এটা আরও পরীক্ষা-নিরীক্ষা করতে হবে, মোট মজুদের পরিমাণটা আমরা জানতে পারবো। পুরো বিষয়টির বিস্তারিত জানতে আরও চার থেকে পাঁচ মাস সময় লাগবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com