রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

বাংলাদেশের হাত ফসকে নিউজিল্যান্ডের জয়

  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৮.১৩ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

ঢাকা টেস্টে কিউইদের যখন তাইজুল, মিরাজরা চেপে ধরেছে, ঠিক তখনই ঘটে গেলো এক অনর্থ। কিউইদের প্রথম ইনিংসের মোড় ঘুরিয়ে দেওয়া সেই ফিলিপসের ক্যাচ হাত ফসকে গেলো শান্তর। তখনও রানের খাতা খোলেননি তিনি। সেই ফিলিপস ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে স্যাটনারকে নিয়ে মিরপুর জয় করলেন। এর মধ্যে দিয়ে সিরিজ সমতাসহ ট্রাফিতেও ভাগ বসালো নিউজিল্যান্ড।

শনিবার ১৩৭ রানের ছোট লক্ষ্য টপকে যেগে নিউজিল্যান্ডের খরচ হয় ছয় উইকেট।  তাইজুল-মিরাজরা দারুণ বোলিং শুরু থেকেই সফরকারীদের চাপে ফেলার কৌশলে সফল ছিল। কিন্তু মোক্ষম সময়ে সুযোগ কাজে লাগাতে না পারায় চাপটা অব্যাহত রাখতে পারেনি। এই পরাজয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাতে পেরেছে সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে মিরাজ ৫২ রানে নিয়েছেন তিন উইকেট। ৫৮ রানে দুটি নিয়েছেন তাইজুল। একটি নিয়েছেন শরিফুল।

এর আগে চতুর্থ দিন ব্যাটিং বিপর্যয়ে প্রথম সেশনও শেষ করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। দুই উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৪৪ রানে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ফিফটি পেয়েছেন কেবল জাকির হাসান। ৮৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করেন জাকির। নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল নিয়েছেন ৬ উইকেট। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ১৪৪। নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ১৮০ রান করে।

প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন গ্লেন ফিলিপস এবং প্লেয়ার অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন তাইজুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com