রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিএনপির নাশকতায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৮.১৯ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

বিএনপির নাশকতায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নাশকতা কারীদের কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বড়দিন ও থার্টি ফার্স্ট উদযাপন উপলক্ষে মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বিএনপির নাশকতার কারণে দেশে নির্বাচন বন্ধ থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে তা দমন করবে। গত ১৫ নভেম্বর ভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট হবে ৭ জানুয়ারি। দেশের ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল ভোটে অংশ নিলেও বিএনপি তফসিল বর্জন করে নির্বাচন থেকে দুরে রয়েছে।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির পক্ষ থেকে চালানো হচ্ছে হরতাল-অবরোধ কর্মসূচি। তাদের এই কর্মসূচি সহিংস রূপ ধারণ করেছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্নস্থানে পোড়ানো হচ্ছে যানবাহন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষমতায় আসতে হলে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। আর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে তারা কোনো নাশকতা করবেন না আশা করি।
তিনি বলেন, দেশে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। সেখানে নাশকতা কেউ চায় না। যারা এখন নাশকতা করছে, এটা তাদের অভ্যাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com