শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভালুকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন বিশিষ্ট শিল্পপতি এম এ ওয়াহেদ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১২.৫৭ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস বুরো প্রধান:
ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে আসন্ন দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এম,এ ওয়াহেদ স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মঙ্গলবার বিকালে নিজ এলাকা আঙ্গারগারা বাজারে এক পরামর্শ সভার আয়োজন করেন।
ডাকাতিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শামছুল হক মনির সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জুলহাস উদ্দিন, আ’লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মহি উদ্দিন,রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান আকারাম হোসাইন,মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রাণী, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম,ধীতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তছলিম খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছানা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন প্রমুখ।
আলহাজ্ব এম,এ ওয়াহেদ বলেন, ‘দলীয় সভানেত্রী প্রার্থী উন্মুক্ত করার ঘোষণার সুযোগে দলীয় নেতা কর্মীদের পরামর্শে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছি। আমি ভালুকা বাসীর সেবা করতে চাই। আমি নিতে আসি নাই,জনগণকে দিতে এসেছি। আমি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।’ ভালুকা থেকে ২২জন দলীয় মনোনয়ন চেয়ে ছিলেন। দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com