বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অর্থপাচারের মামলায় এনু রুপমের আরো ৭ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৪.২৮ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

অর্থপাচারের আরেক মামলায় ঢাকার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু এবং তার ভাই রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে একই মামলায় খালাস দেয়া হয়েছে ছয় আসামিকে।

ঢাকার বিশেষ জজ-৮ এর বিচারক মো. বদরুল আলম ভূঞা  মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০২০ সালের শুরুর দিকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন এনু ও রুপন। এরপর তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে ১২টি মামলা হয়।

সাজা পাওয়া দুই ভাই এনু ও রুপম কারাগারে আছেন। এর আগে অর্থপাচারের আরেক মামলায় এনু ও রুপনসহ ১১ জনকে সাত বছর করে কারাদণ্ড দেন আদালত।

এছাড়া মামলায় বাকি ছয় আসামিকে খালাস দেয়া হয়েছে। খালাস পাওয়া আসামিরা হলেন- শহীদুল হক, মো. রশিদুল হক ভুঁইয়া, জয় গোপাল সরকার, পাভেল রহমান, মো. মেরাজুল হক শিপলু ও ভুলু চন্দ্র দেব। আসামিদের মধ্যে মেরাজুল হক শিপলু ও ভুলু চন্দ্র দেব পলাতক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com