শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে বা করবে না এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত: ইসি মো. আলমগীর

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৪.২৪ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিএনপি যদি নির্বাচনে না আসে সেক্ষেত্রে বহির্বিশ্বের কোন চাপ নেই। নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে বা করবে না এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, এখানে তো এই সিদ্ধান্ত অন্যের উপরে চাপিয়ে দিতে পারি না।

মঙ্গলবার মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় দ্বাদশ সংসদ  নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নর উত্তরে এ কথা বলেন তিনি।

ইসি বলেন, বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে এখনও আহবান করা হচ্ছে। শুধু বিএনপিকে একাই নয়, ৪৪টি রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আহবান করেছে কমিশন। তিনি আরও বলেন, যারা আসেননি তাদের আহ্বান করেছি এবং আহ্বান অব্যাহত রয়েছে, নির্বাচনে আসেন।  যদি এমনও হয় যে, সংবিধান অনুযায়ী যে নির্বাচন সময়সীমা রয়েছে সেটাকে রিএক্টজাস্ট করার জন্য, যতক্ষণ নির্বাচন পিছানো সম্ভব সেটাতেও আমরা রাজি আছি।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে সেনাবাহিনী সম্ভবত থাকবে। এই বিষয়ে এখনও ফাইনাল ডিসিশন হয়নি। তবে পূর্বের জাতীয় নির্বাচনে যেহেতু সেনাবাহিনী মোতায়ন ছিল সেহেতু এবারের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভবনা রয়েছে। সেইভাবে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটার তালিকা ও ভোটকেন্দ্র প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম ঠিক করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদেরও প্রশিক্ষণ দেয়া শেষ হয়েছে। বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করা হচ্ছে। সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। আচারণ বিধিমালা প্রতিপালনের জন্য নির্বাহী ম্যাজিস্টেট মাঠে রয়েছে।

বহির্বিশ্বের উন্নয়নশীল দেশগুলো থেকে পর্যবেক্ষণ করার জন্য কয়েকটি তালিকা পেয়েছি বলেও জানান নির্বাচন কমিশনার।

এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান, মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ জেলার বিভিন্ন কর্মকর্তা  ও আইন শৃঙ্খলা কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com