শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় সুরক্ষা পোষাক ছাড়াই ঝুঁকিপুর্ণ ভাবে পেশাগত দায়িত্ব পালন করছে পুলিশ!

  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ৬.১২ পিএম
  • ৮২৬ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ
জনসচেতনতার পাশাপাশি সামাজিক যোগাযোগ এড়াতে কঠোর অবস্থান গ্রহন করেছে গাইবান্ধা জেলা পুলিশ।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশে ৭ টি থানা ও ফাড়ি এলাকার শহর- বন্দর গ্রাম-গঞ্জে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক যোগাযোগ বন্ধ ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
এরইধারাবাহিকতায় গাইবান্ধা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল আসাদুজ্জামান ও পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদের নির্দেশে পলাশবাড়ী থানার কয়েকটি টিমে বিভক্ত হয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় নিরলস ভাবে কাজ করছে তারা।
রোববার বিশ্বস্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী গাইবান্ধাকে করোনা সংক্রমনে সবচেয়ে বেশি ঝুকিপুর্ন হিসেবে চিহ্নত করার পর পুলিশ আরো কঠোর অবস্থান গ্রহন করেছে।সামাজিক যোগাযোগ এড়াতে সর্বোত্তোম উপায় অবলম্বন করে কাজ করতে দেখা গেছে।
কিন্তু দুঃখ জনক হলেও সত্য যারা দেশের কঠিন পরিস্থিতিতে জাতীয় দুর্যোগ মোকাবেলায় নিরলস ভাবে সরকারি দায়িত্ব পালন করছেন সেই সব পুলিশের শরীরে কোন সুরক্ষা পোষাক নেই!শুধু মাত্র একটি করে মাস্ক দেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সুত্রে জানাযায়।ফলে সবচেয়ে বেশি ঝুকির মধ্যে রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা।
তবে জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সুরক্ষা দেওয়ার হিসেবে পুলিশ সদস্যরা আপাতত তাদের ব্যবহ্রত রেইনকোর্ট ব্যাবহার করছে।করোনা সংক্রোমনে পজেটিভ কোন রোগীর সংস্পর্শে গেলে তখন তাদের পিপি দেওয়া হবে।চাহিদার তুলনায় পিপিই কম হওয়ায় কেবল মাত্র বিশেষ মুহুর্তে এই পিপিই গুলো ব্যবহার করবে পুলিশ।
মানবিক সহায়তার বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলেন পুলিশের ব্যাক্তিগত ফান্ড থেকে এই সহায়তা অব্যাহত রাখা হয়েছেন।
পরিশেষে তিনি দুর্যোগকালীন মুহুর্তে প্রয়োজন ছারা ঘর থেকে বের না হওয়ার জন্য সবাই অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com