বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট চালুর দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫, ৩.০৭ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ– রাজধানীর মেরাদিয়ায় ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট চালুর দাবিতে আজ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেরাদিয়া ১০তলা মার্কেট প্রাঙ্গণে মেরাদিয়া, খিলগাঁও, বনশ্রী ও রামপুরা এলাকার বিপুল সংখ্যক বাসিন্দা এই সমাবেশে অংশ নেন।

সমাবেশে এলাকাবাসী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে তাদের মতামত তুলে ধরেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, “কোরবানীর পশুর হাট বন্ধ করা ভারতীয় হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র”, “কোরবানীর হাট কোন সমস্যা নয়, সুষ্ঠু ব্যবস্থাপনা চাই”, “কোরবানির হাট বন্ধ করা ধর্মীয় অনুভূতিতে আঘাত”, “ধর্ম পালন করার অধিকার প্রত্যেকের সাংবিধানিক অধিকার”, “কোরবানির হাট অর্থনীতিকে সমৃদ্ধ করে”, “একমাত্র ভারতের দালালরাই কোরবানীর হাট বন্ধ করতে চায়”, “শাহজালালের বাংলায় কোরবানীর বিরুদ্ধে ষড়যন্ত্র মানব না”, “পূজার মণ্ডপ কাছে, কোরবানির হাট কেন দূরে?”, “হাটের সংখ্যা হ্রাস নয়, বৃদ্ধি করো

 

 

 

 

 

 

 

জনবহুল ঢাকা শহরে পর্যাপ্ত হাট নেই”, “কোরবানির হাট দূরে থাকলে পরিবহণ ভাড়া বৃদ্ধি পায়”, “মুসলমানদের কষ্ট দেয়ার জন্যই কোরবানির হাটগুলোকে দূরে সরানো হচ্ছে।

সমাবেশে বক্তারা বলেন, কোরবানির পশুর হাট বন্ধ করার চেষ্টা ভারতীয় হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র। তারা বলেন, কোরবানির হাট কোনো সমস্যা নয়, বরং এর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সকল অসুবিধা দূর করা সম্ভব। বক্তারা আরও বলেন, কোরবানির হাট বন্ধ করার চেষ্টা এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল এবং ধর্ম পালন করার অধিকার প্রত্যেকের সাংবিধানিক অধিকার।

বক্তারা বলেন, কোরবানির পশুর হাট শুধু ধর্মীয় অনুষঙ্গই নয়, এটি দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করে। যারা কোরবানির হাট বন্ধ করতে চায়, তারা এদেশের শত্রু এবং একমাত্র ভারতের দালালরাই এমন কাজ করতে পারে। শাহজালালের বাংলায় কোরবানির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তারা আরও প্রশ্ন তোলেন, পূজার মণ্ডপ যদি কাছে হতে পারে, তাহলে কোরবানির হাট কেন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে? তারা বলেন, জনবহুল ঢাকা শহরে কোরবানির পশুর হাটের সংখ্যা কমানো নয়, বরং বাড়ানো উচিত। হাট দূরে সরিয়ে নেওয়ার কারণে একদিকে যেমন পরিবহণ ভাড়া বৃদ্ধি পায়, তেমনি অন্যদিকে ক্রেতাদের দুর্ভোগ বাড়ে এবং নিরাপত্তার অভাব দেখা দেয়।

বক্তারা অভিযোগ করেন, মুসলমানদের কষ্ট দেওয়ার জন্যই কোরবানির হাটগুলোকে দূরে সরানো হচ্ছে। দূরে হাট থাকার কারণে পশু কিনতে যাওয়া ক্রেতাদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন বক্তারা।

অবিলম্বে রাজধানীর মেরাদিয়ায় ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানালো একাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com