সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

উত্তরায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি রুনা পারভিন গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৫.০৫ এএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, উত্তরা থেকেঃ-রাজধানীর উত্তরা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক চিহ্নিত পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- রুনা পারভিন (৩৯)।

মঙ্গলবার (২৭ মে ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১২:০৫ ঘটিকায় উত্তরা পূর্ব থানাধীন বিএনএস টাওয়ারের পাশের এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে নিয়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস টাওয়ারের পূর্ব পাশে রয়েল এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবির টিম সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রুনা পারভীনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত রুনা পারভিন পেশাদার মাদক কারবারি। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com