শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিএমএসএফ-এর তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ

জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে কাউখালীতে আনন্দ মিছিল

  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৮.০০ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব ও প্রতিযোগিতামূলক করতে দলীয় মনোনয়ন বঞ্চিতদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করতে উৎসাহ প্রদান করায় জননেত্রী দেশরতœ শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পিরোজপুরের কাউখালীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত। সোমবার বিকালে কাউখালী উপজেলা সর্বস্তরের জনগনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জমাদ্দার, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, জাতীয় পার্টি জেপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌকীর আহম্মেদ সীমান্ত প্রমুখ।
আনন্দ মিছিলে মহিউদ্দিন মহারাজ এর সমর্থনে কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীর বাইরেও স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মুক্ত করে দেওয়ায় কাউখালী উপজেলা বাসির পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com