শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ৭ জানুয়ারি দেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে : জাহিদ মালেক

  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৬.৫৪ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়, তারা নির্বাচনে এলে অনেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।

শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপরজেলা জাগির উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে আছে। যতো আন্দোলন করুক না কেন বিএনপি-জামায়াতের এতো শক্তি নেই যে ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দিবে। তাদের এতো শক্তি নেই যে নির্বাচন বানচাল করতে পারবে। আগামী ৭ জানুয়ারি দেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে।

পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক তুষার প্রমূখ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের সময় বলা হয়েছিল মেয়েদের শিক্ষার প্রয়োজন নেই। তারা ঘরে থাকবে। তাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। কিন্ত শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারীরা সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তারা দেশের প্রতিনিধিত্ব করছেন।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের নির্বাচনে আসার সেই সাহস নেই। কারণ জ্বালাও-পোড়াও করে ভোট পাওয়া যায় না; মানুষকে হত্যা করে ভোট পাওয়া যায় না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com