বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যাত্রাবাড়ির থেকে যুবক ও কিশোরীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৬.৫১ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ির ধার্মিক পাড়ার মিনি কক্সবাজার বলে পরিচিত বটতলা এলাকার একটি অফিস থেকে মো. রামিম (২৫) ও ১৪ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অসুস্থ অবস্থায় মাইকেল (২৬) নামে আরও এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার সকাল ১০টায় ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেলা তিনটায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে এক যুবক ও এক কিশোরীর মরদেহ এবং অসুস্থ একজনকে উদ্ধার করে। মৃত রামিম কুমিল্লার মেঘনা উপজেলার উমরাকান্দা গ্রামের রমজানের ছেলে। তবে মৃত কিশোরীর নাম-পরিচয় জানা যায়নি। অসুস্থ অবস্থায় উদ্ধার মাইকেল ও রামিমের বাড়ি একই গ্রামে।’

মফিজুল আলম আরও বলেন, ‘এখানে বন্ধন এন্টারপ্রাইজ নামে একটি অফিস রয়েছে। সেই অফিসের একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ওই অফিসের একটি কক্ষ থেকে অ্যালকোহলের বোতল পাওয়া যায়। ধারণা করছি এই অ্যালকোহলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। নিহত যুবক এই অফিসের স্টাফ ছিলেন এবং হাসপাতালের চিকিৎসাধীন যুবক সিকিউরিটি গার্ড ছিলেন। তবে মেয়েটি অফিসের কেউ নয়। তারা মেয়েটিকে বাইরে থেকে নিয়ে এসেছিল বলে আমাদের ধারণা।’

হাসপাতালে চিকিৎসাধীন মাইকেলের জ্ঞান ফিরলে ঘটনা রহস্য জানা যাবে বলে জানান মফিজুর। তিনি বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com