রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা

নির্বাচনের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই : ইসি রাশেদা সুলতানা

  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৬.৪৪ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

নির্বাচনের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। শুক্রবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে চার জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। ইসি রাশেদা বলেন, ‘নির্বাচনের তারিখ পেছানোর কোনো চিন্তা–ভাবনা এখনো নেই।

গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

কেউ ভয়ভীতি দেখালে ভোটারদের আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর আহ্বান জানান ইসি রাশেদা। তিনি বলেন, ‘ভোটারদের ভয়ভীতি দেখালে বা হুমকি ধামকি দিলে তাদের শাস্তির আওতায় আনার বিধান ছিল না। এবারের কমিশন আইন সংশোধন করে এই কাজগুলোকে শাস্তির আওতায় এনেছে। আমি বলব, কোনো ভোটারকে রাতের অন্ধকারে যদি কোনো ভাবে ভয়ভীতি দেখায়, সে যেন নির্ভয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে অসুবিধাটা তুলে ধরে।’

রাশেদা সুলতানা বলেন, ‘ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি।’

সভায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com