শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরগুনা-১ এ আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে কে এগিয়ে!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১০.৪৫ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

মল্লিক জামাল. স্টাফ রিপোর্টার:-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা -১ (সদর-আমতলী-তালতলী) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রার্থী হিসেবে ২২ জন মনোনয়ন ফরম ক্রয় করলেও টপ ফেভারিট হিসেবে আছেন বর্তমান সাংসদ,সাবেক মন্ত্রী,জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাঁচ বারের সাংসদ এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও স্হানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব,কর্মসংস্থান ব্যাংক এর সাবেক চেয়ারম্যান,বেসরকারি সংস্থা উদ্দীপন এর চেয়ারম্যান ডঃ মিহির কান্তি মজুমদার।

বরগুনা,আমতলী ও তালতলী উপজেলা ঘুরে দেখা গেছে,এ আসনের সর্বত্রই আলোচনা চলছে এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও ডঃ মিহির কান্তি মজুমদার কে ঘিরে।তবে দলের হাইকমান্ড যাকেই মনোনয়ন দিবেন সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীরা তার পক্ষেই একনিষ্ঠ ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

বরগুনা-১ থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারী অপর প্রার্থীরা হলেন,বরগুনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির,সাবেক গ্রামীণ ব্যাংকের ডিজিএম,আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান,বরগুনা জেলা আওয়ামীলীগ জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা সরকারী কলেজের সাবেক ভিপি গোলাম সরোয়ার টুকু, ঢাকা বার এর সাবেক সভাপতি অ্যাড. গাজী শাহ আলম, বরগুনা পৌরসভা মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম বাপ্পি, বরগুনা জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেনের কন্যা ফারজানা সুমি, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনির,বরগুনা জেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মৃধা,বরগুনা পৌরসভার সাবেক মেয়র অ্যাড. মোঃ শাহজাহান, বরগুনা সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু,বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি এলমান আহম্মেদ সুহাদ,জেলা আওয়ামীলীগ সাবেক সদস্য এসএম মশিউর রহমান শিহাব,সাবেক ছাত্রলীগ নেতা মোঃ খলিলুর রহমান, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির,প্রকৌশলী মনিরুজ্জামান মনির,রোজিনা নাসরিন, মেহেরুন নেছা ও মোঃ ইদ্রিস আলী মোল্লা।

দলীয় হাইকমান্ড চাইলে নতুন কোন চমকও আসতে পারে বলে জানিয়েছেন বিশেষ সুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com