বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

লক্ষ্মীপুরে ফোন দিলেই বাড়ি যাবে ‘ডাক্তার

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ১০.০৭ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
করোনা ভাইরাস রোধে সারাদেশে মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে। এতে  মানুষ স্বাভাবিক অসুস্থ্য হলেও আতঙ্কে ডাক্তারের স্মরণাপন্ন হচ্ছেন না। এমন পরিস্থিতিতে লক্ষ্মীপুরের সরকারি-বেসরকারি সব হাসপাতাল এখন ফাঁকা। তাই জেলার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এমনই ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
মেডিকেল হটলাইনে ফোন দিলেই চিকিৎসা সেবা দিতে ভ্রাম্যমান মেডিকেল টিম রোগীর বাড়িতে যাবে। মেডিকেল টিম হটলাইন নাম্বার দু’টি হলো, ০১৮৮৯৭৫৩০৩৯ ও ০১৬৩১৬২০৮০৫।
 আজ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ ভ্রাম্যমান মেডিকেল টিম’র উদ্বোধন করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান পিপিএম সেবা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ আবদুল গাফ্ফার, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপ পরিচালক মানিক চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সহকারী পুলিশ সুপার মং নে থোয়াই মারমা, সদর উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেক, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন, এনএসআই ফিল্ড অফিসার রাজিব প্রমূূখ।
সিভিল সার্জন ডাঃ আবদুল গাফ্ফার জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে মানুষ অসুস্থ্য হলেও ভয়ে হাসপাতাল যেতে চাচ্ছেন না। তাই জেলার সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ফোন দিলেই এভ্রাম্যমান মেডিকেল টিম চলে যাবে রোগীর বাড়িতে। এতে সার্বিক সহযোগিতা করেছেন এম ছাত্তার ট্রাস্ট। তিনি আরো জানান, চিকিৎসা সেবা নিতে দুটি হট লাইন চালু রয়েছে। প্রাথমিক রোগের চিকিৎসা ও পরামর্শ পাওয়া যাবে এ হট লাইন ও ভ্রাম্যমান মেডিকেল টিমের কাছে।
পুলিশ সুপার ড. এ. এইচ. এম কামরুজ্জামান বলেন, জেলার সকল ভুক্তভোগী রোগী ভ্রাম্যমান মেডিকেল টিমের মাধ্যমে সেবা পাবে। করোনার দূর্যোগের মুহুর্তে কেউ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে দিকে লক্ষ্য রেখে এ মেডিকেল টিম কাজ করবেন বলে আশা করি।
এদিকে এর আগে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ. কে. এম সালাহ উদ্দিন টিপুর উদ্যোগে একটি মেডিকেল টিম গঠন করা হয়। মেডিকেল টিমটি বাড়ি বাড়ি গিয়ে রোগীদের সেবা দিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com